Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে লুৎফুন নাহার লোপা

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে লুৎফুন নাহার লোপা

সাংসারিক প্রচ্ছদ

প্রথমবার তোমাকে জেনে যাওয়ার পর দুঃস্বপ্ন দেখেছি বহুদিন, প্রিয় পোশাককে প্রতিপক্ষ ভেবে সরিয়ে নিয়েছি পুরোনো আসবাবে। প্রিয় কিছুকে পুরোপুরি জেনে গেলেই নাকি হারিয়ে যায় সমস্ত সংকলন। তাই লুকিয়ে রাখছি আমাদের ক্লান্ত টেবিল, ভরা পানির গ্লাস, বারান্দার নিরুপায় লতা। তারপর নতুন নতুন গৃহ নির্মাণ দেখে তোমার হাত ধরেই উঠে যাচ্ছি ভ্রমনে, এঁকে নিচ্ছি সাংসারিক প্রচ্ছদ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register