Mon 02 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

তৃতীয় বিশ্বের কবিতা

ভূপেন গগৈ মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

যারা শ্রেণিচেতনা বুঝে না তাঁরা আমাদের মতো তৃতীয় বিশ্বের নাগরিক কবির কবিতা পড়ে পেতে পারে না অথবা আমাদের কবিতার রসহীনতায় ডুবে অস্বস্তিও অনুভব করে না

কবিতা লিখতে লিখতেই কখনও আমাদের ক্ষুধা পায় আর দ্রুতপায়ে উঠে চলে যাই পুড়ে যাওয়া একটা রুটির পেছন পেছন হোঁচট খাই যেখানে সেখানে ইচ্ছার পাথর ভাঙ্গা কাঁচের স্বপ্ন অর্ধগলিত হৃদয়ের স্তুপে স্তুপে

কখনওবা সারা রাত ছটফট করতে থাকি আর্তজনের চিৎকার আর নিরুপায় গভীর অন্ধকারে সকালের খবরের খোঁজে কখনও মাখামাখি হয়ে পড়ে থাকি নিজেরই রক্তের ডোবায় যারা শ্রেণিচেতনা বোঝে না তাঁরা আমাদের কবিতাও বোঝে না তাঁদের বা বা হাততালিগুলি মিথ্যা তাঁদের সঙ্গে পরিচয় নিকট সান্নিধ্য অথবা করমর্দন বড় অর্থশূন্য এবং বিরক্তিকর
তাঁরা কোনোদিনই দেখে না আর শুনে না আমাদের কবিতায় লুকিয়ে থাকা উলঙ্গ শিশুর চিৎকার নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস অথবা নারীর অশ্রু তাঁরা কেউ জানে না অথবা সবাই নাজানার ভান করে আমাদের তেল-নূন কোথা থেকে আসে রাতের কেরাসিন কোথা থেকে আসে । কে কোথা থেকে নিয়ন্ত্রণ করে শ্রমের নিরিখ আর রুটির দাম। যারা শ্রেণিচেতনা বোঝে না তাঁরা এই ধরনের কিছু কবিতাও বোঝে না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register