Tue 03 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

শকুনের চোখের জল

কৃষ্ণকায় মাঝি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

আধমরা একটা শকুন সেদিন ছটফট করছিল
একদিন একরাত মৃত্যুভাবনা তাকে চুষে খাচ্ছিল
তার পাখায় বসে মাছিরা ভনভন করে গন্ধ ছড়াচ্ছিল
তার মৃত্যুর আর কয়েকপ্রহর বাকি

ছটফট করতে করতে হঠাৎ তার প্রাণবায়ু বেরিয়ে গেল
মাছিরা দলে দলে হাসতে লাগল
মাছিগুলি লালকেল্লা থেকে উড়ে এসেছিল
গগন বিদীর্ণ করা চিৎকার শুনে

তার সঙ্গের শকুনগুলি কয়েকফোঁটা চোখের জল ফেলল

শোন শোন
একদিন একদল শকুন শব টেনে টেনে খাচ্ছিল
অকস্মাৎ শঙ্খ গতিতে
আকাশ থেকে একটা সারস নেমে এল

শকুনগুলি চেঁচামিচি শুরু করল
আর সঙ্গীদের বলল পালা পালা
বেচারা ক্ষুধাতুর শকুনগুলি
বাপ কাকার বৃত্তি ছেড়ে যায় কোথায়

একে একে চাপে শকুনগুলি মাংস বমি করে দিল
(দিল্লিকা লাড্ডু খেলেও মজা নাখেলেও মজা।)
সবাই জানে
শকুনের অভিশাপে বুড়ো গরু মরে না…

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register