Tue 03 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

পরিক্রমা বিষয়ক

সঙ্গীতা মেধি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

একটা বৃত্তকে জড়িয়ে
আমরা ঘুরতে থাকলাম
আমাদের অভীষ্ট যাত্রা আরম্ভ করলাম না শেষ
করলাম

যে সমস্ত পেয়ে সুখী হলাম 
একই জিনিসের জন্য একদিন দুঃখী হলাম 
একই বৃত্তকে জড়িয়ে ঘুরতে থাকলাম 
কোথাও পালতোলা নৌকা নিয়ে ভাটির দিকে 
গেলাম
কোথাও বন্দর পেলাম কী পেলাম না 
পুনরায় আবার যাত্রা করলাম 
কখনও স্টেশন থেকে ফিরে এলাম  
গন্তব্য পেলাম কী পেলাম না 
পুনরায় একবার যাত্রা করলাম 

একটা বৃত্তকে কেন্দ্র করে আমরা বসে রইলাম 
দাঁড়িয়ে থাকলাম 
অপেক্ষা করে রইলাম
যেতে থাকলাম
কখনও শিখরে পৌছলাম 
কখনও অতলে 
যাত্রা আরম্ভ হল অথবা শেষ হল 
অগণন শূন্যতা আর পূর্ণতা 
আগুপিছু করে আমাদের ঘিরে রইল

বৃত্ত থেকে পরিত্রাণের একটা পথের খোঁজে একদিন 
কেউ একজন নিরুদ্দেশ হল 
তারপরে আরও একজন 
এভাবে নিরুদ্দেশ হওয়া মানুষদেরও বৃত্ত 
যত্ন করে রাখল 
তারপর থেকে প্রতিদিন আমরা বৃত্তকে 
পরিক্রমা করি 
হাসি,কাঁদি 
পরিধিতে বসে হিসাব করি দেনা পাওনার,
দিনান্তে বৃত্ত আমাদের উপহার দেয় 
এক একটি লাল সূর্য 
আর তাতে মজে আমরা বৃত্তের জয়গান গাই 
একদিন অজান্তে পরিক্রমা শেষ হবে 
আর আলগোছে আমরা জড়িয়ে ধরব একটা 
নতুন বৃত্ত 
নাম দেব জন্ম
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register