Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় গৌতম তালুকদার

maro news
T3 || কবিতা দিবস || 26য় গৌতম তালুকদার

নির্বাক চেয়ে থাকা

জানি,কেউ অপেক্ষায় থাকবে না। বাউন্ডুলে জীবন,স্রোতে ভেসে যায়, শাসন বাড়ণ,বাঁধন হীন,অবাধ্য যাপনে। উদাসীন মস্তকের ঘিলু'তে যেসব পোকামাকড় বসবাস করে এদের বেশি ভাগ- জোৎস্না গিলে খেয়ে,নতুবা পথ ভুলে গেছ। জ্বলে,পুড়ে,সেক দাগে তামা হয়ে ঝলসে যাওয়া রস কষ হীন একটা শরীর; আলো আঁধারি বাঁকের মুখে দাঁড়িয়ে থাকে, গনগনে আঁচে রসালো মন নৌকা। নদী বুক ভাসাতে না ভাসাতে'ই আকাশ- মেঘে মেঘে তছনছ করে দেয় ঝড়। শহরে,রাজপথে,সমুদ্রের কোলে ভোর এলে সূর্যের প্রখর তেজ দাঁতের ক্যারামতি দেখায়। ঝাউ পাতা,লতাগুল্ম নিগড়ে দিতে বুনো গন্ধ এক মাত্র মাটি ধরে রেখে শিকড়, ঝুঁকে পড়া গাছটি কবিতার রস পেতে; নির্বাক চেয়ে থাকা বিশ্ব কবিতা দিবসের জন্য।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register