Mon 02 February 2026
Cluster Coding Blog

নিছক গদ্যে অঞ্জলি দে নন্দী

maro news
নিছক গদ্যে অঞ্জলি দে নন্দী

ট্যাজ বৌ আজ

বৌকে বিয়ের পর চাপ দিয়ে দিয়ে দিয়ে বাবার বাড়ি থেকে বহু কিছু নিতেই থাকল। তারপরেও আছে নিত্য নতুন নির্যাতন। বউটি এবার তার বাবাকে কোন কিছু দিতে দিল না। এক মাস হতে না হতেই তাকে শ্বশুর বাড়ির সবাই মিলে মেরে ফেলার চেষ্টা করল। পারলো না। তবে আহত করল। এবার সবার পরার্মশে স্বামী তাকে চির দিনের জন্য বাবার বাড়ি রেখে এলো। ট্যাজ বৌ হল সে আজ। এবার ও ঘুরে দাঁড়ালো। বিল্ডার এক সে অনেক বিল্ডিং বানায়। তার কোম্পানিতে ও জোগাড়ের কাজ করে। দিন মজুরি পায়। নিজের পেট চলে যায়। এবার কয়েক বছর এই কাজ করে ও বাড়ি বানানোর মিস্ত্রির কাজ শিখতে লাগলো। শিখলো। এরপর ও বিল্ডিং বানাচ্ছে। ও এখন রাজমিস্ত্রি। এরপর ও বেশ কয়েক বছর এ কাজ করল। তারপর নিজেই বিল্ডার হল। নতুন নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে ও বিক্রী করছে। এখন ওকে আর কেউ নিজের বাড়িতে থাকার অধিকার থেকে চিরতরে বঞ্চিতা করতে পারবে না। এখন ওই অনেকের বাড়ি বানিয়ে দেয়। তবুও মাঝে মাঝে মাঝে বহুতল অট্টালিকার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেন অন্য মনস্ক হয়ে পড়ে। অনেকের বাড়ি ফেরার জন্য ও নির্দিষ্ট ঠিকানা বানিয়ে দিল। কিন্তু আজ ওর নিজের ফেরার জন্য সেই সে ফেলে আসা ত্যাজ্য পুরোনো বাড়িটিই ক্যানো বার বার বার পিছনে টানে? এখন তো ওর অনেক বাড়ি! তবুও ক্যানো ক্যানো ক্যানো মন মানে না?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register