Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় মমতা ভৌমিক

maro news
কবিতায় মমতা ভৌমিক

মিল

ঝিরঝির করে দেখি বয়ে চলে ঝর্ণাটা তিরিতিরি বয়ে চলে নদী মৃদু মৃদু ঢেউ খেলে ঝিলের উপরিতলে দখিনা বাতাস বয় যদি
শনশন্ হাওয়া লেগে ঢেউ ওঠে উত্তাল সাগর কি করে হবে শান্ত জনম জনম ধরে সব নদী এসে মেশে এতটুকু হয় না সে ক্লান্ত
বুক চাপা শ্বাস নিয়ে নয়ানজুলিটি চলে বৃষ্টিকে দেখেছ কি কাঁদতে কি করে লুকায় সে যে নোনাজল কতফোঁটা সে কথাটি যদি তুমি জানতে
কখন যে ঝর্ণারা নদী হয়ে বয়ে চলে কোথায় সে রেখে যায় খাল ও বিল সাগরের কাছে তার পুরোনো নালিশ যত সারা পথ খুঁজে সে কি পাবে মিল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register