Sun 01 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

maro news
মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

স্বপ্নবৃত্তান্ত

দুই.

মানুষ কি চায় তা সে নিজেই জানে না। সারাক্ষণ পাখিদের সাথে প্রতিযোগিতা উড়তে চায় পাখি হয়ে। পেছনে ছুটতে থাকে শরৎ হাওয়া। কাশফুল, শাদা ঢেউ একদা শ্রাবণ মেঘের দিনে দারুণ মাতিয়ে দিতো জল ভরা ভৈরব...মানুষ বড় স্বপ্নকামী! স্বপ্নের নেশায় হাঁটতে থাকে দিগন্ত অবধি। চাঁদ ও জলের নিচে খেলা করে ভিন্ন সংসার, কড়িকাঠ। এ সময় কে দুঃখের অগ্নিময় দিন বহুবর্ণিল করে রাখে? কে কার সংহার চায় এই ভরসন্ধ্যায়? বহু নিদ্রার ভেতরে? সে এক বনমানুষ। বনস্পতি না হয়ে; হয়ে ওঠে বনসাই। সময় অসময় বলতে য্যানো কিছু নেই হরদম গিলে খায় তৈলচিত্র, গ্রন্থ, অক্ষর বিন্যাস আর নেটে পাওয়া ডিজাইন। সব নিজের মতো উদরভর্তি করে সে খায়। নির্লজ্জের দাপট কাকে বলে! এ য্যানো এক জ্বলন্ত নরক; কে নেবে এই বিপন্ন পাঠ? ঘুণে খাওয়া স্বপ্ন?

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register