Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় অর্ঘ্য দত্ত

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় অর্ঘ্য দত্ত

বিচার চেয়ে

চোখের জলের বৃষ্টি নেমেছে, বাজ চমকায় ক্রোধে শ্লোগানের ঝড় বিচার চাইছে, বুকে ভলকানো ওদের ছিনিয়েছে রাত ঝেড়ে ফেলে ভয়, শিকল ভাঙছে মেয়ে দিকে দিকে শোনো বাজায় শঙ্খ, প্রতিবাদী গান গেয়ে ওফেলিয়া হোক, অথবা রেবেকা, দুর্গা কিংবা লক্ষ্মী ওরা জেনে গেছে, এমন‌ই ঘটবে ভক্ষক হলে রক্ষী কাকে চমকাও? কাকে ধমকাও? কাকে দেখাচ্ছ ভয়? শাস্তি চাইছে অপরাধীদের, অন্যায্য কিছু নয় আজ স্ফুলিঙ্গ, কাল দাবানল, আলোয় ভরবে অমা অন্ধ শাসক, শুধু মনে রেখো কেউ করবে না ক্ষমা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register