Tue 03 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ন্যানো জীবন

রাজীব বরুয়া মূল অসমিয়া থেকে অনুবাদ

এই শরীরটাকে আমি আবার তুচ্ছ করেছি যাকে কখনও নিজেই চিনতে পারি না কী প্রয়োজন এই বিরাট বপুর যেখানে সেখানে এত ভিড়-ভীতি ,বক্রতার যুদ্ধ-বিপ্রহ পদের ওপরে পদ আর বিপদ মূল সমস্যা আজ জোড়াতালি কে কার জন্য রাখে ছোট-বড় অবকাশ আমার নতুন চারা গজিয়েছে যুগপৎ খসিয়ে ফেলেছি শরীরের মাংসল ভাব আমি পূর্ণরূপে প্রকাশিত হতে চাই সবাই দেখুক আমার সকাল শরীর আর গর্ভের মেটে রঙ উর্ধমুখী গাছের সম্মুখের পচা ডাল-পাতার প্রয়োজন নেই ছোট কায়া একটা হলেই আমার উদযাপন হবে হয়তো তুমি ভাবতে পার পুরুষালি দেহের বল পুর্ণ করে যৌবনের প্রয়োজন বইতে পারে সময়ের ফসলের আঁটি মেটাতে পারে পাথর খেয়ে হজম করা ক্ষুধা যৌবনের সারথির প্রয়োজন কত যৌবন নিজেই একটি বিপুল শক্তি ক্ষুদ্রতায় বেঁচে থাকুক আমার বিশাল ইচ্ছাধারী জীবন বাধাহীন গভীর আশাবাদের আয়ু…
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register