Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় রতন বসাক

maro news
কবিতায় রতন বসাক

নতুন দল চাই

বিদ্বজ্জনদের বলি শোনো
গড়ো নতুন দল,
কারো সঙ্গে করবে না তো
কোন রকম ছল।
সুবিচার আর মানব সেবা
লক্ষ্য হওয়া চাই,
মানুষ বড় অসহায় আজ
চলে এসো তাই।
বিশ্বাস করি লড়তে এলে
পাবে সবার মত,
তাই থামাবে মত না দিয়ে
অন্য দলের রথ।
অনেক দলকে দেখা হল
কেউই ভাল নয়,
বোঝা গেছে সেবার নামে
স্বার্থ তাঁদের রয়।
অন্য দলের নেতার দেখি
লোভে ভরা মন,
তারই জন্য সেবা পাই না
কষ্টে কাটে ক্ষণ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register