Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে হামিদুল ইসলাম

maro news
কাব্যানুশীলনে হামিদুল ইসলাম

যন্ত্রণা

কবরের বুকে এঁকে রাখি ফোঁটা ফোঁটা অশ্রু
দুচোখের জলে ভাসে নদী
ডুবে যায় কথার বসত। আমি প্রতিদিন বিরহ কুড়োই  ।।
তবু বেড়ে ওঠে গাছ। মহিরুহ
আগুন জ্বালি
পুড়ে যায় মায়া। পুড়ে যায় হৃদয়
পোড়ে না বিরহ কিছুতেই  ।।
পায়ে পায়ে পেরিয়ে যাই সমুদ্র। বন্দর
হাওয়া ওড়ে
ছাই ওড়ে
উড়ে যায় স্মৃতি প্রেম প্রীতি ভালোবাসা  ।।
তবু বেঁচে থাকি বিরহ যন্ত্রণায়  ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register