Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় কুণাল রায়

maro news
কবিতায় কুণাল রায়

মা

মৃন্ময়ীর চিন্ময়ী হয়ে উঠবার, সময় যে আগত, মৃত্তিকালয়ে প্রস্তুতি তুঙ্গে, পেয়েছি খবর আজ সংবাদপত্রে। মা আসছেন, মাত্র কদিন বাকি আর! আনন্দে আত্মহারা , সবাই তাই। কিন্তু সমাজের বুকে, চলছে হানাহানি, খুন, ধর্ষণ, অপহরণ যেন - হয়েছে নিত্য সঙ্গী! প্রকৃতিও অপেক্ষায়, কবে বাজবে শঙ্খ, ফুটবে ছাতিম ফুল, করবে পাড়া সব ম ম। "বেশীদিন নয়", বললেন ঈশ্বরী। আসছেন উনি, দূর করতে দুঃখ সকল, মুড়ে দিতে সোনায় সর্বাঙ্গ!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register