Tue 03 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কার কাছে বলব

রাজীব বরুয়া মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ আমি স্বীকার করতে চাই অতীতের ভুল কার কাছে বলব -শোনার মতো কারও সময় নেই বাতাসকে ডেকেছিলাম --শুনে ছড়িয়ে দাও কিন্তু বাতাসের সময় নেই -এখন বসন্ত কাল সান্ত্বনা দিতে চাই গাছের কোমল কিশলয় রোদও শুনতে চায় না --কমে যেতে পারে তেজ আর বৃষ্টি, হতে পারে ভালো শ্রোতা তবে অনেকদিন দেখা-দেখি নেই আমার পাশেই থাকা মানুষটিকে কথাগুলি শোনাতে চেয়েছিলাম তিনি বললেন --আমি অতীতে বাস করি না আমার কাছে বর্তমানই সেরা |’ মানুষ আছে --অথচ অন্যের ভুলের ভার নিয়ে কেউ বাড়ায় না জঞ্জাল আজ আমি স্থির করেছি --তাড়াতাড়ি ঘুম থেকে উঠব ভুলগুলি বলব সকালকে যেখান থেকে প্রতিদিন আরম্ভ হয় দিন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register