Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী

maro news
কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী

নীরবতা - ১৫

রাত ১২ টার মরা সকাল!
একজন জেগে আছে নীরবে সবার গোল-ঝাড়ন তবে সুড়সুড়ি দিতে অক্ষম
চেনা শহরের সর্বভুকেরা ঘাটাঘাটি ঘেঁটে আমলকি-কাসুন্দি
অবোধের জারজ শত্রুরা আরশোলা টিপে মারা শকুনের জীবন
সেই কবে থেকে শাপের কাছে থমকে গিয়েছে সাপ
একদিন আস্তিন খসে পড়বে
এরা জলদস্যু নয় হাজার হাজার বছরের ছেঁড়া জামা সদ্য শূন্য পকেট, আলোহীন ভাত
চায় না
ওরে! বোকার শতাব্দী
চাই না রে এমন সকাল
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register