Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় দীপ্তিপ্রকাশ দে

maro news
কবিতায় দীপ্তিপ্রকাশ দে

কথা

আমার কথাটি থেকে কথা কেড়ে কেউ
দূর জলে নেমে গেল, আমি তার ঢেউ
মুঠোর মধ্যে ধরে উবু হয়ে বসে
কথা লিখে রেখে যাই কথার সাহসে।

যে-কথায় শৈশব কেঁদে ওঠে জোরে
ছেলেবেলা ফিরে আসে ঘুমের ভেতরে
হঠাৎ ফুরিয়ে যায় চিঠি লেখা খাতা
কথা এসে হাঁক দেয়-যাবে কলকাতা?
সে-কথা রাখার দায় মাথা পেতে নিয়ে
কথারাই লেখে কথা আমাকে ডিঙিয়ে।

যে-কথায় ঝুপ করে মেঘ নেমে আসে
ফুল হয়ে ফোটে ভুল আকাশে আকাশে
মাঠ এসে ডেকে যায় - 'খেলবি তো চল'
হেরে যাই বারবার, তবুও সফল
পুরনো কথার নুড়ি কথা দিয়ে ঘসে
কথা লিখে রেখে যাই কথার সাহসে...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register