Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় দেবারতি গুহ সামন্ত

maro news
কবিতায় দেবারতি গুহ সামন্ত
বাদামী বাক্সটা

বাদামী বাক্সটা আজো তোলা আছে তাকে,
জমেছে পুরু ধুলোর আস্তরণ,
প্রাণে ধরে ফেলে দিতে পারিনি,
ভেতরে ভীড় জমেছে লাল নীল স্মৃতিদের।

শৈশবের যতো না বলা আব্দার,
কৈশোরের মান অভিমানের পালা,
যৌবনের অসম্ভব কঠিন দায়িত্বরা,
একে অপরের সাথে খুনসুটিতে মেতে।

হাতে এখন অখন্ড অবসর,
বেলা অবেলার গল্পে জড়িয়ে বার্ধক্য,
বাদামী বাক্সটা যে বেঁচে থাকার টনিক,
ঝাপসা চোখে ফুটে ওঠা সিনেমার সংলাপ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register