Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

ত্রাস

তখনি ভয়
মাটিতে নেমে আসে
দুয়ার এঁটে যখন
সারা পাড়া
কচলে দেয়
নিজের দুটি চোখ
অবনী খোঁজে
নীল যমুনা বাড়ি
এমন শোক
বিশ্বময় হোক ,
মাটিতে ভয়
নিকট সরীসৃপ
ছোবলে খায়
কুণ্ডলিনী মেঘ
ঝিকিয়ে উঠে
চোখের নিচে ত্রাস
বিষের নাম
নীল যমুনা নদী
হটাৎ পথে
কলসি কাঁকে যদি
পিছিয়ে পড়ে
আপেক্ষিক জয় ,
রাস্তা ধরে
দুটি একটি মেঘ
রোজ হেঁটে যায়
তখন সারাদিন
দুচোখে ভয়
মাখিয়ে প্রতিদিন I

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register