Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

maro news
কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

অনঅভিপ্রেত মৃত্যু

দৃশ্য ১

এক গুচ্ছ হাওয়া উড়ে আসছে মিসিসিপি নদী থেকে রক্তাভ বিকেল নিয়ন আলোয় মিশে গিয়ে আরও ও রঙিন জর্জ ফ্লয়েড হেটে যাচ্ছে হাতে কয়েকটা সিগারেট ও হয়ত জাল নোট! বিচার হতে পারত?. কিন্তু রাষ্ট্র যন্ত্র হাটুর নীচে রাখল জর্জ ফ্লয়েডের মাথা,ক্রমাগত চাপ তবু ও নিশ্বাস নিতে চেয়েছে বাঁচতে চেয়েছে, আকাশ দেখতে চেয়েছে শেষে স্পন্দন হীন জর্জ ফ্লয়েড মিনোপোলিস আকাশ জুড়ে অদ্ভুত মেঘ রাস্তায় মুঠিবদ্ধ হাত,ওপরে আর নীচে প্রতিবাদ ঠিক শেষ মুহূর্তের জর্জ ফ্লয়েডের চোখের মতন

দৃশ্য ২

শালদহ নদী জুড়ে স্রোত কোটালীপাড়ার আকাশে উড়ছে পাখি, গাইছে আনন্দগান যেখানে নদী, তার কাছেই ব্রীজ সেখানেই নিখিল তালুকদার হাতে ধরা কয়েকটা তাস! বিকেল গড়াচ্ছে বিচার হতে পারত? সেই রাষ্ট্র যন্ত্রর হাটু এল নিখিল তালুকদারের মেরুদণ্ডে, চোখে লাল, নীল নকসা্ দেখতে দেখতে কালো হয়ে গেল পৃথিবী প্রতিবাদে স্রোত ভাঙছে পাড়,ধ্বসে যাচ্ছে তীর চোখ থেকে গলে পড়ছে মোমের মতন জল দৃষ্টি শূন্যে ভেসে থাকা ঘুড়ির সুতোর মতন.....
রাষ্ট্র যন্ত্রের কাছে মানবতা ডোডো পাখির ডানা থেকে পড়ে যাওয়া পালকের মতন
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register