Sun 01 February 2026
Cluster Coding Blog

অণুগল্পে রত্না দাস

maro news
অণুগল্পে রত্না দাস

রঙ্গালয় জাতীয়!

কাঠকয়লার নরম আঁচে অবাবুর জন্য প্রেমকে পুড়তে দিয়ে বিনি দাঁড়িয়ে থাকে, গুর্মুখ রায়ের আসার অপেক্ষায়। মাস্টারমশাই (গিরিশচন্দ্র) বলেছেন জাতীয় রঙ্গালয়ের স্বার্থে নিজেকে উজাড় করে দিতে।

চোখের কাজল ধুয়ে যেতে থাকে নোনাজলে, ব্যথাকথা চারদেয়ালের ফাঁকে হাঁপিয়ে মরে।সৌভাগ্য না দূর্ভাগ্য বিনি জানে না। জানে ইতিহাস — নটী বিনোদিনী নামে নয়, জাতীয় রঙ্গশালা গড়ে উঠেছিল স্টার থিয়েটার নামে। বিনি শুধুই স্কেপগোট! বিনির রক্ত মাংস জ্বাল দেওয়া হলো থিয়েটার নামক ইচ্ছের কাছে।

কী দাম পেলো তার আত্মত্যাগ! প্রশ্নটা ঘুরপাক খায়...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register