Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে মন্দিরা ঘোষ

maro news
দিব্যি কাব্যিতে মন্দিরা ঘোষ

লোনা জল

আমাদের অবকাশে নদীর বিকেল আমাদের ছুঁয়ে থাকে কথার সোপান গভীরে নেমেছি যত চাঁদের আগুন মেখেছি অসুখ আর নিরাময় ঘুম কোথাও কি থেমে গ্যাছে জীবনের সুর কোথাও কি উচাটন শরীর স্বজন ভেসে গ্যাছে নদী আর চোরাবালি ঘর এলোমেলো ইতিহাস ধূসর ভূগোল আমাদের মাঝে শুধু প্রথাভাঙা জল বিষাদ রেখেছি চেপে লবনাক্ত ঠোঁটে চেনা স্বর কেন তবু অচেনা ভীষণ দিনরাত ডুবে যায় মিথ্যের আবেশে ফিরে আসে ফিরে যায় মেঘ জল রোদ লোনা জল বাসি হয় চোখের ভিতর
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register