Tue 03 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে প্রিয়াঙ্কা সরকার

maro news
দিব্যি কাব্যিতে প্রিয়াঙ্কা সরকার

শেষের আয়োজন

চলে যাবার দিন সবুজ ঘাসের ভাঁজে ভাঁজে ছড়িয়ে গিয়েছিলে কিছু না ফেরার অক্ষর । আমিও শিউলি ফুলের মত তাদের কুড়িয়ে নিয়ে পূজা করেছি আমার ইষ্টদেবের। কুয়াশার মতো দুঃখগুলি করেছি আড়াল ধূপের ধোঁয়ায়,বাতাসের বুকে। সবশেষে যখন ভালোবাসাকে বন্দী করেছি ভিতরের গোপন শহরে, ঠিক তখনই তুমি চিঠি পাঠালে অথচ ততক্ষণে আমার ভালোবাসা চিতার আগুনে ঝলসে গেছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register