Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুদীপ ঘোষাল

maro news
কবিতায় সুদীপ ঘোষাল

না বলা কথা

যৌবনে ভালোবাসি বলতে পারিনি তাকে আকাঙ্ক্ষা চোখে জল নিয়ে ব্যর্থ হয়েছিলো পাঁজরভাঙা ছাদনা তলায় হৃদয়ে শ্মশানের ছাইমেখে প্রৌঢ় বলে, ভালোবাসি এখনও... ফোকলা দাঁতে সময় হেসে বলে, কতদিন পরে বললে গো তখন অপেক্ষা মেখে থাকতাম দুপুরের রোদে টিফিনে স্কুল পোশাকের সোহাগ মেখে হেঁটেছি যোজন পথ তবু তুমি বা আমি বলতে পারি নি ভালোবাসি এবার বলে ফেললাম ভীষণ সাহসে অভিজ্ঞতা বলে, হৃদয় কেঁপে উঠলে পাশে আর একটা হৃদয়কে বোলো মনের কথা তা না হলে, চিতার আগুন ভিজে যাবে অশ্রুজলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register