- 8
- 0
ক্ষতচিহ্নের নিরাময়
কী এমন ঘটতে পারে, এরকমটা ভেবে এক পাপ করতে গিয়ে, আমার গোপন স্থানে মৌমাছিরা হুল ফুটিয়ে দিয়েছে। আর যেহেতু কোনো ওষুধের নাম জানতাম না, হাসপাতালের নাম জানতাম না, সে কারণে হঠাৎ চলে গেছি খালাসিটোলা। সেইখানে পৃথ্বীশদার সঙ্গে দেখা হলে কিভাবে চাঁদের শরীর থেকে ক্ষতচিহ্ন সরানো যায়, কিভাবে খালাসিটোলায় বসে মেরিস্টেম্যাটিক টিস্যু ব্যবহারে মঙ্গলগ্রহে পৌঁছবো, সেই বিষয়ে তীব্র কথাবার্তা হয়েছে। যখন ভুলে যাই শরীরের ন্যাকান্যাকা যন্ত্রণা, মন থেকে সব পাপ মুছে যায়। নিশ্ছিদ্র ভোরের আলোয় বরফ চূড়ায় ঘুমোতে পারলে বোধ হয়, আর কোনোদিন পাপিষ্ঠ হবার সুযোগ থাকবে না আমাদের। পাপ সম্পর্কে কোনো এক্সপেরিমেন্ট করার ইচ্ছাই থাকবে না, যদি চাঁদের আলো থেকে খুঁটে খুঁটে ইলিশ মাছ সংগ্রহ করি কিছুদিন।
0 Comments.