- 3
- 0
আত্মজ
১.
কার কাছে প্রণাম রাখি
আজকাল?
সবই তো পিছুটানহীন।
চৌত্রিশ কোটি বাড়ীর
ছাদ চুঁয়ে জল পড়ে শুধু
পূর্ণিমার আগুনে
হাত সেঁকি
ভাস্কর্যে মেলাই সবই
টুপটাপ.... টুপটাপ...
২.
আমি ক্লান্ত হলে
মেঘেরা গর্জে ওঠে।
অবিরাম বৃষ্টিতে
রচিত হয়
সমুদ্র-সাধনা...
৩.
শামিয়ানা টাঙালে মনে হয়/
বিষাদ আসছে এবার।
সম্পর্ক তো একটা নাম।
কখনে বিষাদের...
কখনো পলাশের....
আমি লক্ষণরেখা মানি,
হে অনির্বাণ পৃথিবী।
0 Comments.