- 7
- 0
জঁর
(সম্প্রতি চোরাবাগান দুর্গামণ্ডপে আঠেরো জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনায়)
মুহূর্ত তৈরি
একটা কবিতা নেমে আসছে
অশনি সংকেত হয়ে
হাপুস হুপুস শব্দে জলে বুদবুদ কাটছে
উপুর ঝুপুর বৃষ্টিতে গড়ানো লোনাস্বাদের উৎসর সন্ধান পেয়ে বচ্ছরকার নতুন বস্ত্রে
অন্ধকারের উৎসবের জাঁক দেখা
প্রতিটি মনের মধ্যে খুঁজছে আগুন,
মিলেছে ভেজা বারুদ
পলায়নী শাসনব্যবস্থা আর
কিছু অসময়ের বৃষ্টিভেদী
বাঁচিয়ে রাখা স্ফূলিঙ্গ
একটা খরা কাটানো
সাঙ্কেতিকভাবে ফুটে ওঠা সঙ্গী ও জরোজরো ভূমিকার একমাত্র রসায়নের লিপিসকল,
ভূমিকা ও পদচারণা
কবিতা।
0 Comments.