Mon 02 February 2026
Cluster Coding Blog

সমীপেষু

maro news
সমীপেষু

পুরোটা ইমিটেশন কিন্তু

"আমি এত যে তোমায় ভালোবেসেছি; আমি এত যে তোমায় ভালোবেসেছি;
তবু মনে হয় - এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার অধরে ওগো যে হাসির মধু-মায়া ফোটে ওই; তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমিতো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তুমিতো জানোনা ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে। তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে; তারা এ দীনতাটুকু দেখে না আমার, বলে তুমিতো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।"
আবারও বলছি ভালোবাসি আর ভালোবাসবোও। তুমি ক্ষতি চাইলেও আর ভালোবাসলেও। তবে আমার ভালোবাসা তো সহ্য করতে পারলে হয় - ঝাঁঝালো কিনা!!! যাই হোক আজ একটা মাস পূর্ণ করছি আমার সম্পাদনা জীবনের। এর মধ্যে ভালো আর খারাপ দুটোই পেয়েছি আর পাবোও। শুধু রেসিও ঠিক থাকলেই হলো। বাকি কথা নাহয় পরেই হবে৷ তোমরা বরং আমার কথার ফাঁদে না পরে লেখাগুলো পড়ে নাও চটপট। আর প্রত্যেক সপ্তাহের মতো ভালো খারাপের চুলচেড়া বিশ্লেষণ জানিও কিন্তু।

সোমা চট্টোপাধ্যায় রূপম

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register