Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে নীতা কবি

maro news
কাব্যানুশীলনে নীতা কবি

কুচবিহারের রাসমেলা

আমরা যাবো রাস দেখতে কুচবিহারের রাজবাড়ী পর লো তোরা সবাই মিলে হাজার টাকার ঢাকাই শাড়ী । কতো লোক যে আসবে যাবে ইয়াত্তা তার নাই হাতে হাতে ধরে থাকবি, একলা যাবি নাই।
জামাকাপড়, কাঁসার জিনিস, শাল,কম্বল কতো আশেপাশে গাঁয়ের লোকে জুটিয়ে আনে কতো। হিন্দোলা আর বড় দোলনা ,আর ডিস্কো-ড্যান্সার ঘুরতে থাকে, চড়ে সবাই লাইন দিয়ে সার সার। চুড়ি, কানের, হাতের বালা, নানান রকম মালা কচি, বুড়ো সবাই কেনে, পূজোর থালা। পাথর বাটি, মাটির সরা, নকশা করা বাসন কেউ বা কেনে ফুলের সাজি, কেউ কিনছে আসন। দোকান লাগায় বড় বড় জিলিপি, পান্তোয়া, লেডিকেনি ভাজাছে খাজা গরম গরম দিয়ে গাদা চিনি। রাধাকৃষ্ণের মিলন দিনে সবাই খুশি মনে সবাই যে যায় দলে দলে ঠাকুরদালান পানে। হরিনাম, সংকীর্তন, গান-বাজনা চলে দেশ-বিদেশের শিল্পী এসে জোটে দলে দলে। রাজার বাড়ী লোকারণ্য মহা -সমাগম সবার বাড়ী কুটুম্ব আসে বেশী আর কম। কোচবিহারের রাসের মেলা আমাদেরই গর্ব তিক্ত-জীবনে খুশী ভরে, দুঃখ কিছু খর্ব। এসো, একবার সবাই মিলে হরির-ধ্বনি দিই কৃষ্ণ-চরণ স্মরণ করে মেলার মজা নিই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register