Mon 02 February 2026
Cluster Coding Blog

অ আ ক খ - র জুটিরা

maro news
অ আ ক খ - র জুটিরা

সাহিত্যের চক্রবুহ‍্য ....

হাজারও ব্যাস্ততার ভিড়ে মাঝে মাঝে জমে ওঠে অক্ষর ও শব্দদের খোশ গল্প। বাক্যালাপের প্রতিটা ছেঁড়া তার যেন বলে যেতে চায়, না বলা কিছু আবেগ। চেনা-অচেনা, নামী-দামী শব্দেরা সাজাবে একের পর এক রঙ্গমঞ্চ। কখনো কখনো মনে হবে যেন নাটকীয় এই পর্ব, ইতি টানা স্মৃতিদের উগরে দিয়ে যাচ্ছে। তবু অবচেতন মন করে বসবে আবারও একই ভুল। কথার পিঠে কথাদের করে তুলবে আরও মায়াবী। ঝুপ করে কোন এক মায়াজালে জড়িয়ে নিলেই ব্যাস। তখন অযথা বুনে যেতে হবে সাহিত্যের সূক্ষ্ম মায়াজাল। বড় অদ্ভুত এই মায়াজাল। ছুঁয়ে দিলেও যেন ছোঁয়া যায় না তাকে। হঠাৎ যদি কোন এক নেশার ঘোরে চারপাশ ঘিরে আসে এই মায়াজাল....! ঝাপসা হয়ে আসে স্মৃতিদের কথারা...! সব কিছু ছাপিয়ে গিয়ে দুই চোখের ব্যবধানে হিজিবিজিরা খেলে যাবে কাটাকুটি খেলা। অবচেতন মস্তিস্ক হারিয়ে যাবে অ, আ, ক, খ দের সান্নিধ্যে। তারপর কেটে যাবে কোন এক হিমযুগ। সমস্ত নেশা ও মায়ারা সরে গিয়ে জায়গা করে দেবে ব্যস্ততাদের। কিন্তু... ! কিন্তু মায়া যে ছাড়ানোর উপায় নেই। স্মৃতিদের মতই রেখে যাবে তার শেষ অভিসার। জন্ম নেবে কবিতা, গল্প বা ধীরে ধীরে উপন্যাসেরা।
পুনশ্চঃ সাহিত্যের সাথে আলাপ মোটে কয়েকটা দিন। শিক্ষণীয় এই যাত্রাপথ সবে রথের দড়ি টেনেছে। নানারকম ভুল-চুকের মধ্যে দিয়ে নিজেকে আরও দক্ষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। পাশে পেয়েছি ঋষি দা, সুবীর, শাল্য দা, সোমা দির মত দক্ষ ব্যক্তিত্বদের। পরিসর বাড়ানো এবং শিক্ষার গুণমান দুই বাড়ানোর উদ্যেশ্যে নিয়ে পাশে চাই বাকি সকল প্রবীণ থেকে নবীনদের।

অনিন্দিতা ভট্টাচার্য্য

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register