Mon 02 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান নীলকান্ত (শ্রী গৌতম বসু) (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান নীলকান্ত (শ্রী গৌতম বসু) (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩১ বিষয় - স্বপ্নের ফেরিওয়ালা

স্বপ্নের কারিগর

স্বপ্ন থাকে চোখের পাতা জুড়ে উথাল পাথাল হৃদয় পারাবার আবেগ ভরা মন বীণার সুরে স্বপ্ন দেখার সবার অধিকার ।
শিশুর স্বপ্নে সবুজ ভরা বন মাথার উপর সুনীল মস্ত আকাশ ফুলের বনে পাখির আমন্ত্রণ মায়ের কোলে শান্তির অবকাশ ।
বাবা মায়ের স্বপ্নের সে বাগান ভরবে আলোয় সকল ফুলের বাহার মানুষ হবে তাদের সুসন্তান হেলায় সকল কষ্ট করে পার ।
প্রেমিক যেমন স্বপ্ন দেখতে জানে পেরিয়ে গিয়ে সকল বাঁধার পাহাড় প্রেমেই খোঁজে এই জীবনের মানে প্রিয়ার গলে পরাবেই ফুলহার ।
দেশপ্রেমিক দেশকে যে ভালবাসে দেশের জন্য স্বপ্ন অনেক বুকে ত্যাগের সাথে আদর্শ মিলে মিশে দেশের মানুষ থাকবে শান্তি সুখে ।
কারো স্বপ্নে হিংসার কালো ছায়া কারো স্বপ্নে ভয় সব হারাবার কারো স্বপ্নে রোদ্দুর ভালোবাসা কারো স্বপ্নে নামছে অন্ধকার ।
কেউবা রাজা হবার স্বপ্নে বিভোর মুখোশ মুখে মিথ্যের ফুলঝুরি প্রবঞ্চনার নিদারুণ হাতিয়ার পার্থিব সব ধন করে নেয় চুরি ।
খিদের জ্বালায় আগুন যাদের পেটে ভুখা পেটেই কাটাচ্ছে দিন রাত সেরার সেরা স্বপ্ন তাদের চোখে ধোঁয়া ওঠা একথালা গরম ভাত ।
কত স্বপ্ন মিলায় পথের মাঝে কতক ভেঙ্গে হয়ে যায় খানখান তবুও মানুষ থাকেই স্বপ্নে মজে জন্ম থেকেই দেখে চলে আমরণ ।
মানুষই সকল স্বপ্নের কারিগর মানুষই চেনে স্বপ্নের পথ চলা চেতনায় ওঠে স্বপ্নের দিবাকর মানুষই সকল স্বপ্নের ফেরিওয়ালা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register