Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় মৌমিতা চ্যাটার্জী

maro news
কবিতায় মৌমিতা চ্যাটার্জী

আবার আসব ফিরে

আমাদের একদিন ঠিক দেখা হবে। ঝড়ের শেষে। সেদিন কোকিলের নতুন সুরে স্থবির হবে ঝরা বকুল, মিটি হেসে চাঁদ বিছিয়ে দেবে শীতলপাটি। যোজনগন্ধার চোখের ফোঁটা মুক্তোয় ভিজে যাবে লক্ষ কোটির খরা। আমরা সেদিন বুক থেকে জংধরা মলাটের, অভিমানী পাথর সরিয়ে আঙুলের আগায় বাঁধব নতুন গান, ভুলে যাব নির্মম যুদ্ধের হৃষ্টপুষ্ট ক্ষতের বিষণ্ণ দাগ। তুমি নীল মোহনার ছলাৎ ঢেউ বেঁধে দেবে আমার চিরচঞ্চল পায়ে। তারপর, দুটো প্রত্যাখ্যাত কুল হারানো নদীতে আসবে আন্তরিক জোয়ারের যৌবন। একদিন আমাদের ঠিক দেখা হবে। পুনর্জন্মের চৌকাঠে। একান্তে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register