Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রিতা মিত্র

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রিতা মিত্র

শুকনো পাতা

শুকনো পাতার হৃদয়ে দোলা লাগলে বুঝে নিতে হয়, বসন্ত এসে গেছে। বিষন্নতার বক উড়ে গেলে, তুমিও মুছে ফেল সব অভিমান।
নিঝুম ঘুমের ভিতর সুরেলা বাঁশির সুর তুলতে পারে একটা গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি। অন্ধকার যাপনের পথে দীপশিখা হয়ে উঠতে পারে একটি মধুর স্পর্শ। ধুয়ে মুছে সাফ করো বুক পকেটের যন্ত্রনা, প্রতিটি সকাল এক রকম আলো নিয়ে আসে না মুঠো থেকে উড়ে যায় সময়ের পাখি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register