Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

বমতি চাল

আমার খোলা উঠোনে একটা উনুন আছে, যেখানে মায়াবী আলো ফুটতে থাকে হাঁড়িতে৷ তোমার প্রতিশ্রুতিরা পেন স্ট্যান্ডে এক একটা কলম হয়ে রয়ে গেছে৷ তোমার মেটে রঙা আহ্লাদ আরব্যরজনীর মত আলোছায়া চিহ্ন এঁকেছে দেওয়ালের আনাচে কানাচে৷ আমার চোখে আস্ত একটা জলাশয় জেগে উঠলে তুমি সাঁতরাতে সাঁতরাতে ক্রমে গভীরে আরও গভীরে তলিয়ে যাও৷ ক্রমে বাড়তে থাকা উষ্ণতায়, জল উদ্বায়ী হলে আমার শরীর থেকে বাসমতি চালের গন্ধ মিশে যেতে থাকে বাতাসে৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register