Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে নবনীতা সরকার

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে নবনীতা সরকার

কবিতা পুরুষ

নির্লিপ্ত ঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে তুমি বলেছিলে, 'নত হও,নত হতে শেখো কবিতার কাছে'।সেদিন তোমার ঠোঁটে পুরুষ ছিল বটে, তবে তার চেয়েও বেশি ছিল সন্ন্যাসের শীতল অহংকার। সেদিন তুমি প্রেমিক ছিলেনা মোটেও। আমি ঠিক সেদিনই সঁপেছিলাম নিজেকে তোমার পোড়া ঠোঁটের কাছে। পুড়েওছিলাম অনন্ত জ্বালার সুখে।তোমার বুকের ছাই সিগারেটের ধোঁয়ায় ঢেকে ফেলেছিল আমার নিঃশেষ 'আমি'। খুঁজে পাইনি,খুঁজতেও চাইনি নিজেকে আর। নিরুপম তোমার হাত ধরে আকন্ঠ ভরেছিলাম মাটির ঘ্রাণ।
সেদিন তুমি প্রেমিক ছিলেনা মোটেও...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register