Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে শর্মিষ্ঠা সেন

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে শর্মিষ্ঠা সেন

সখা, তোমাকে

হলুদ কিতাবের মাঝে তুমি আছ শিখিপাখা হয়ে। নিঝুম যত সময়গুলোয়, আমার মন খারাপের বিকেলগুলোয়, আমার একলা সকাল, দুপুর রাতে…. এমনকি খেতে বসে আঁকিবুকি করা খাবার পাতেও! তোমার বিরহে সংসার ছেড়ে অকূল দরিয়ায় ঝাঁপ দিতে পারি আজও! ভাবের ঘোরে অঘোর হয়ে আমার গোপন অবগাহন। কান পাতি, তোমার কথায় সিক্ত হবো বলে! পরপর স্ক্রল‌ করে যাই স্মৃতির বাঁধানো ঘাট… কোন এক যুগে কলসী নামিয়ে বিজনে দু দন্ড গল্প হয়েছিল! আমি অন্ধকারে খুঁজি ভুলে যাওয়া চোখ, যার আলোয় একদিন পথে নেমেছিলাম! তুমি কী তেমনই আছ? আজও হিসেবী? মাছ দেখলেই ঠিক করে নিতে পারো ছিপ? আজও সুরের উৎস হয়ে ওঠে ঝর্ণার মতো অন্য কোনো হাসি? আজও লুকোচুরি খেল যমুনার নীলে নেমে? নাকি, কাপড় ভেজার ভয়ে শুধু ঘন তরুছায়াতলে, আড়ালে, আবডালে? যুগ যুগান্তরের যত প্রেম, যত ভালবাসাবাসি সব তুচ্ছ করে খুঁজি টল, ডার্ক এক বাঁশিওয়ালা! শুধু রাধা হবো বলে, এ পৃথিবীতে আজও ফিরে ফিরে আসি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register