Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পাপিয়া মণ্ডল

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পাপিয়া মণ্ডল

একান্ত আপন

আমার মনে তীব্র দহন, তুমিও পোড়ো দাবানলে, তোমার মনে আছি আমি, তুমি আছো মোর হৃদ-কমলে।
আমার মনে শ্রাবণ ঘনায়, চোখে নামে বারিধারা.. মন যমুনায় প্লাবণ তোমার, উচাটনে পাগল -পারা।
আমার মনের ফুল-বাগিচায়, জ্যোৎস্না যখন ছড়িয়ে পড়ে। মন-ভরানো হাসির জোয়ার, আসে তোমার মুখটি জুড়ে।
আমার মনের দুঃখ-সুখের, প্রতিচ্ছবি তোমার মন, আমার মনের আয়না তুমি, আমিও তোমার একান্ত আপন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register