Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে অমিত চক্রবর্তী

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে অমিত চক্রবর্তী

অঞ্চলছায়া, সপ্তাহান্তে

অঞ্চলছায়া, ইরাবতী, ঢেকে রাখবে না অঞ্চলছায়ায়? সপ্তাহান্ত আজ, শুক্রবার সন্ধ্যে যে। কাটাবেনা সারা সন্ধ্যা মানবেন্দ্র শুনে “আমি এত যে তোমায় ভালবেসেছি” – পরিস্ফুট নয়? এক সন্ধ্যে যদি ভুলে যাও শীতের কুঁকড়োনো বোঝা, পুরোনো ক্ষত যদি ভুলে যাও নিকৃষ্ট সময়ের বালিঝড়, তুষারঝড়, ফড়েদের তড়পানি যদি শান্ত হয়ে যাও, শুদ্ধ হয়ে যাও – সমর্পণে, উষ্ণ অত্যাচারে আমার আমি দশ হাজার ঘন্টা দেব তোমায় আমি তোমায় শিখব, ইরাবতী, ব্যান্ড-ক্যাম্পের তেজী রির্হাসালের মত জিগ্স পাজ্লের নিপুণ ধৈর্যের মত আমি শিখব তোমায়, শেখাবেনা কারিগরি? ঢেকে রাখবে না অঞ্চলছায়ায়? আজ সপ্তাহান্ত, শুক্রবার সন্ধ্যে যে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register