Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে অনিন্দিতা ভট্টাচার্য্য

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে অনিন্দিতা ভট্টাচার্য্য

আবেশী-আলাপ

কোন এক হিমযুগ পেরিয়ে তুমি আমি মুখোমুখি হবো, সন্ধ্যে নামার ঠিক আগের গোধূলি লগ্নে পরিযায়ী পাখিরা তখন উড়ে যাবে চারপাশ জুড়ে ... পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাবে হিমশীতল প্রেমের জোয়ার। তেমনই নাম না জানা এক আলাপি সুর দুলিয়ে যাবে রডডেনড্রনদের। এরকমই বসন্ত-বিলাপী এক বিকেলে হাতে হাত ছুঁয়ে গেছিল.. পলকহীন দু-জোড়া চোখ এঁকে ছিল হাজারো স্বপ্নের কাটাকুটি খেলা। ঠিক যেন মোহময়ী নেশার ঘোর চারিপাশে। কিন্তু, এত প্রেম মায়া-কাটিয়ে উড়ে গেল দূরের ওই ঠিকানায়, চারিদিকে যেন শুধুই অন্ধকার, মান-অভিমানে গড়ে উঠলো অদৃশ্য এক পাহাড়.. মাঝে এক হিমযুগ। আজ আবার চোখে চোখ নিবিষ্ঠ করবে দুটি তারা, হাতের স্পর্শ, মনের মিলন... মর্মভেদী অবিচ্ছেদ্য দুটি হৃদয়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register