Wed 04 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে দীপক বেরা

maro news
ক্যাফে কাব্যে দীপক বেরা

কিছু ভালোবাসা থাকে আড়ালে

কিছু ভালোবাসা থাকে আড়ালে বলা হয়ে ওঠে না। ক্রমে বেলা বাড়ে--- বটগাছটার ছায়া আরও ঘন হয় দু'একটা পাখি উড়ে এসে ডালে বসে আবার উড়ে যায় আকাশে পথিকও একসময় উঠে চলে যায় আমি দূরপানে চেয়ে থাকি উদাস পাতার আচ্ছাদনে পরতে পরতে গাছের আড়ালে লুকিয়ে থাকে রােদ্দুর শীতল নিঝুম আলাে গাছের শরীরের পাশে অপেক্ষায় থাকে, কার প্রতিক্ষাদিবস?
চলার পথে কতবার বাঁক নেয় নদী তারপর শেষমেশ সমুদ্রে এসে মিশে গৃহকর্মের নিবিড় দিনগুলির ফাঁকে ফাঁকে তােমার স্পর্শ-গন্ধ পাই দিনান্তের প্রয়াসে পর্দার অন্তরালে অবলােকন করি আড়ালে আবডালে ভালােবাসা বেড়ে চলে মনের একান্ত ছায়ায় বসি, প্রতিনিয়ত তােমাকে ভাঙি, তােমাকেই গড়ি... প্রতিদিন তােমাকে নবরূপে পুনর্নির্মাণে সাজাই!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register