Tue 03 February 2026
Cluster Coding Blog

|| নারীতে শুরু নারীতে শেষ || 26য় সুজাতা দে

maro news
|| নারীতে শুরু নারীতে শেষ || 26য় সুজাতা দে

নারী দিবসে শেখো

নারী নারী বলছি আবার ওই পুরুষের চোখ ঢাকি অনেক ব্যথা সয়ে নারী তবেই দুর্গা সেজে থাকি। নারীর আকাশ নারীর বাতাস এক নারী-ই শুধু বোঝে করতে ছোটো পুরুষ শুধুই দোষ ত্রুটি আর ভুলকে খোঁজে। আগে, প্রথম - প্রাধান্যটা সেই মায়ের কাছেই শেখা; তবু্ও পুরুষ বিপদকালীন নারীর তুলছে কপাল রেখা। শোষণ পীড়ন অত্যাচারে নিভছে বাতি সংসারের বলাৎকারের বীভৎসতায় পুড়ছে যোনি সে-ই মায়ের। ধারণ পালন করছে নারী নুন খেয়ে গুণ গাইবে কি? ভালোবাসায় হাতটা ধরে নারীর ভুবন ছাইবে কি? হার জিৎ ভুলের খাতায়; প্রাধান্যকে বাড়তে দিলে.. নারী-পুরুষ; পুরুষ-নারী, লড়াইটাকে ফেলো গিলে। পুরুষের কাজ;নারীর এ-কাজ এমন কথা ভুলতে হবে, নারীরা তার মানকে পেলে সেই সমাজই এগোয় তবে। পুরুষ পুরুষ বলতে পারি সেই পুরুষই সেরা বীর- নারীও নয় পুরুষও নয় "মানুষ" আগে ভাবছে শির। নারী পুরুষ সমান সমান ভাবো এবার বিভেদ ভোলো; অগ্রগতির শিখর জুড়ে নারীর হাসিমুখকে খোলো। সমাজ এগোয় ধারক-মূলে এই কথাটা যেওনা ভুলে; নারীদিবস শিখিয়ে দিল সোহাগ আদর দরজা খুলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register