Mon 02 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩৫ বিষয় - মাতৃভাষা/ বিদেশীভাষা

আমরি বাংলা ভাষা

প্রথম ফোটা আধোবোলে, বাংলা তোমারেই নিয়েছি বক্ষে তুলে। তোমারই হাত ধরে প্রথম অক্ষর পরিচয়, তোমাতেই দিতে পাঠ বিদ্যাসাগর রচেছিলেন বর্ণ পরিচয়। শিশুকালের কবিগুরুর লেখা মধুর সহজপাঠ, যার হাত ধরে পেরিয়েছিলাম মোরা বিদ্যালয়ের প্রথম ধাপ। তোমারই কিশলয়ে মুকুলিত হয়েছিল সকল নব কুঁড়ি, তুমিই যে মাতৃভাষা মোদের, স্বপ্ন, আশা, গরব সবাকারই। তোমাতেই মোরা কাঁদি হাসি, তোমাতেই গান গাই, তোমাতেই মোদের সকল অনুভূতির পরশরে খুঁজে পাই। বাংলা তোমার মিঠে বোলে বাউল গায় গান, অগণিত কবি, লেখক, সাহিত্যিক তোমারই বরদান। বিশ্ব দরবারে আজ তুমি চর্চিত, সমাদৃত, সাহিত্যাঙ্গনে তোমার আসন সর্বাগ্রে পূজিত। অগণিত শহীদ ভাইদের জানাই শতকোটি প্রণাম, যারা তোমার তরে দিয়েছিলেন অকাতরে বলিদান। বাংলা তুমি মোদের আত্মা, মোদের স্বাভিমান, তোমার সাথেই জুড়ে আছে মোদের নাড়ির টান।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register