Mon 02 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান ড.অসীম কুমার মান্না (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান ড.অসীম কুমার মান্না (সেরা)

অনন‍্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩৫ বিষয় - মাতৃভাষা

মাতৃভাষার সম্মান 

বাংলা ভাষা ধমনী-শিরায়, জুড়ে আছে সারা মন, হৃদয়ে কান পাতলে পরে, শোনা যায় তার স্পন্দন। এই ভাষাতে মেটাই আমরা মনের যত আশা, প্রকাশ করি সুখ-দুঃখ, ঘৃণা-ভালোবাসা। যখনই এই ভাষাকে কেউ করেছে কলুষিত, প্রতিবাদে বাঙালী তখনই হয়েছে মুখরিত। দিনটি ছিল ২১শে ফেব্রুয়ারী, ১৯৫২ সাল, ঢাকা-বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত বিশাল। বাংলা ভাষাকে দিতে হবে রাষ্ট্রীয় সম্মান, জোরদার দাবী তুলল বরকত, সালাম, রফিক, শফিউর সাথে জব্বার, ছাত্র-জনতা মিলেমিশে একাকার। এলোপাথাড়ি চলল গুলি তাদের উপর, তাজা প্রাণগুলি হল নিমেষে নিথর। সেদিনের ঘটনায় আজও কাঁপে অন্তর, রক্তের বিনিময়ে কেনা হয়েছিল অক্ষর। পদ্মা-মেঘনা পাড়ের এই ভাষা আন্দোলন, গঙ্গা-ভাগীরথীর পাড়ে’ও তুলেছিল আলোড়ন। “ইউনেস্কো” এই দিনটিকে দিয়েছে সম্মাননা, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসাবে হয় এটি মানা। শুধু বাঙালীর কাছে নয়, এটি এখন সর্বজনীন, দেশের সীমানা ছাড়িয়ে সুদূর নীলিমায় লীন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register