Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যক্রমে আবদুল বাতেন

maro news
কাব্যক্রমে আবদুল বাতেন

১| খেদ

মানুষ ছুঁয়েছে লাল মঙ্গলের মাটি মিলিয়ন মিলিয়ন মাইল দূরত্বের, বিপদের ছুঁয়েছে প্রশান্ত মহাসাগরের অথই অন্তঃস্থল। অথচ অহনা, জন্ম জন্মান্তর পাশাপাশি, ঘেঁষাঘেঁষি হেঁটেও শুয়েও জড়িয়েও আমাদের অতুলনীয় পরস্পর ধরাছোঁয়ার বাইরে, আজো!

২| অবিশ্বাস

নিরীহ নদীপথ পৃথক হতে হতে মরুভূমিতে মুখ থুবড়ে পড়ে থাকে, অনন্তকাল!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register