Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে মনীষা কর বাগচী

maro news
কাব্যানুশীলনে মনীষা কর বাগচী

বেঁচে থাকা

দিন আনা দিন খাওয়া মজদুরের ছেলে ভালোবাসা শিখেছিল একদিন
সে জানতো না গরীবের অনেক কিছু করতে নেই।
স্বপ্ন দেখতে নেই...
যৌবনের প্রথম শিড়িতে পা দিয়ে সাজিয়ে ছিল তাজমহল উড়িয়েছিল রঙিন ঘুড়ি
দেখতে শিখেছিল মেঘমুক্ত আকাশ জোছনা জলে ভাসিয়েছিল গা...
কারো কালো হরিণ চোখে ডুবতে গেলে যে সাঁতার জানতে হয় জানা ছিল না তার...
ডুবে গেল অতলে স্বপ্ন যতো
ভাত ছাড়া আর কিছুই খোঁজে না সে এখন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register