Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় গীতালি ঘোষ

maro news
কবিতায় গীতালি ঘোষ

স্মৃতিরেখা

সেদিন ছিল না সময়... চাঁদের বাগানে যে ফুল ছিল, দৃষ্টির অগোচরে। নৈঃশব্দের হাওয়ার আগুনে মন যে পুড়েছিল। সে কোন আদিকালের বেদনার স্রোতে চলমান সময়-তরীটি বয়ে চলেছিল..., তাই পর্দা অপসারিত হয় নি আমার। কত জল বয়ে গেল, কত নাও টলোমলো, কত ছিল ওঠা-পড়া, সহজে কঠিনে ভরা... জীবনের প্রথম দোলা, মেঘেদের ভেসে চলা, সব যেন অদেখা-অচেনা। সময়ের বন‍্যায় হারানো জগত আমার, পুরানো মলিন কাগজের মত উড়ে উড়ে বিভাজিত আজ। স্বপ্ন খণ্ডিত আজ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register