Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে জহির খান

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে জহির খান

১| বিবৃতি

ধরুন চারপাশে কেউ নেই- মানুষ নেই শুধু কিছু সোনালী রোদ আর আপনি একটু দূরে তাকাতেই বটবৃক্ষের ছায়া ওরে ছায়া তুই বড়ই মায়াময় সংসার তোর দেহ তলে প্রতিদিন কতো কথা কারণে বেকারণে

২| পরে কথা হবে

ফিরে আসো নীড়ে একটু ভালোবাসো- বাসো বসো তমাল গাছের ছায়ায় বা ধানের নাড়ায় দেখো মাটিতে জমে থাকা ঘাসেদের প্রেম দুধ পোয়াতি ভোর কেটেকুটে দুধেভাতের সকাল
সকাল তুই ও বড্ড অলস বারান্দায় বসে থাক আমি বরং একটু দুপুর হয়ে আসি পরে কথা হবে প্লিজ
সোস্যাল ওয়ার্ক জহির খান
রাত আর কতোই মমতা দেয় জড়িয়ে নেয় ঘুম তবুও খুব করে ভালোবাসি তোকে- ভালোবাসি
স্তনের কুঁড়ি ফুটি ফুটি একটা ঘোর চুষে খাই মায়ায় তোর কোমল ঠোঁটের স্মিত হাসি দেখি গায়ে জড়িয়ে নেই গোলাপের সুগন্ধি কোলাহল
তুমিও খুব দেখো শরীরের আড়মোড়া মাতলামি বিছানার চাদর বালিশও বুঝে নেয় যুগল চাহিদা আহত ব্লাউজ ফেটে পড়ে বেড়িয়ে আসে ভোর ডাষ্টবিনে পা বাড়ায় সোস্যাল ডেমোক্র্যাট ট্রেড
এখন উঠো সোনা অনেক সকাল হলো অফিসে যাও ভালো থেকো চুমু আসো ধরো বাজারের লিস্ট।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register