Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে গৌতম তালুকদার

maro news
ক্যাফে কাব্যে গৌতম তালুকদার

কবি কে ফুল দাও

কবি কে নবেল দিত চাইছো দাও কবিও সন্মান পেতে পারে । কবি কে অর্থ দিতে চাইছো দাও কবির জীবন যাপনেরজন্যে অর্থের প্রয়োজন আছে। কিন্তু সবার আগে কবি কে ফুল দাও কবি ফুল ভালোবাসে ফুলেতেই কবি সুখ খুঁজে পায় । কিন্তু দোহাই তোমাদের কবি কে সরিষার তেল অথবা গুড় মশলা মডেল সাজিও না তা হলে কবির মৃত্যু অনিবার্য । আজ কাল দেখতেপাই কবি মডেল সেজে নিজেকে আর্তবিসর্জন দেয় ; তারা কবি কিনা আমি জানি না তবে  এই টুকু জানি কবিরা মানুষ হলেও ওরা শব্দের ফেরিওয়ালা প্রেমের কাঙ্গাল মানুষের মেল বন্ধন ঘটায় শব্দের মালা গেঁথে গঁথে জ্ঞান অন্ধকে জ্ঞানের আলো দান করে। কবিরা বানিজ্যিক সাফল্যতা আনার জন্যে জন্ম গ্ৰহন করে না। কবিরা ফুল ,শিশু ,আর প্রকৃতির মধ্যেই খুঁজে পায় কবি সত্তা কবিকে সব কিছু দেবার আগে ফুল দিও যাতে লুকিয়ে থাকা সামান্য তম লোভ লালষা লোপ পায় ফুলে মিষ্টিগন্ধ আর শিশুর দুধরাঙা মুখের হাসি দেখে । কবিকে ফুল দাও সে তোমাদের মানুষ হয়ে বাঁচতে শেখাবে। একগুচ্ছ তরতাজা ফুলের হাসি আর সৌরভে কবিতায় কবি নিয়ে আসবে প্রেম ভালোবাসা স্বপ্ন, জ্ঞানের আলো আর বাঁচার জন্যে সত্যের জন্যে ভাষার বিল্পব । কবি কে ফুল দাও একগুচ্ছ তরতাজা ফুল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register