Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টক

maro news
ক্যাফে টক
লেখার তো অনেক কিছুই আছে তবুও লিখতে গিয়ে মনে হচ্ছে যেনো কিছু একটা থেকে পালিয়ে বেড়াচ্ছি। যেনো সব সত্যি দেখতে চাইছি না , যেনো সব সত্যি লিখতে চাইছি না , ভয় পাচ্ছি দেখে ফেললে যদি অবচেতনে লিখে ফেলি বেফাঁস সত্যি।
তার চেয়ে বসন্তে ডুবে থাকা ভালো , বিষণ্নতা আঁকড়ে গভীর প্রেমে ডুবে থাকা ভালো। আমি একজন কবি , আমি ওসব নোংরামিতে নেই , থাকতে পারিনা এই যুক্তির আড়ালে স্বচ্ছতায় ডুবে থাকা ভালো।
তাই আমাদের কলম দিয়ে আর " রাজা তোর কাপড় কোথায় " লেখা হয় না।
" বাঙালির তরে যদি বাঙালি না কাঁদে চুতিয়া বলিয়া তাকে ডাকো ভীমনাদে "
আমরা এসব লিখিনা , আসলে আমাদের মধ্যে অদ্ভুত এক ভয় কাজ করে। ভয় করে যদি না আর কোথাও ডাকে। যদি না আর কোনও সম্পাদক আমার লেখা ছাপে। যদি একঘরে করে দেয় তথাকথিত কবি সমাজ। আমরা নিজেরাই নিজেদের একটা নকল ইমেজে বন্দী করে ফেলেছি আর সারাক্ষণ সেই ইমেজ ভেঙে যাওয়ার ভয়ে সত‍্যর থেকে পালিয়ে বেড়াচ্ছি।
হে কবি আর নয় , জেগে ওঠো , কলমে চিৎকার করো , খিস্তি করো , আছড়ে পড়ো। সময় এসেছে , খুব জোড় ধাক্কা দিতে হবে ।
কলম কাউকে রেয়াত করে না।

নব কুমার দে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register