Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পৌলমী ঘোষ

maro news
ক্যাফে কাব্যে পৌলমী ঘোষ

শুকনো গোলাপ

কল্পনাদের অস্তিত্ব বাস্তবের প্রাচীর ঘেরা সীমান্ত টুকুই মন ভাঙ্গলে ভাঙ্গুক, কিছু মিথ্যের প্রলেপ না দেওয়াই ভালো... ক্ষতর সেলাই শুকিয়ে গেলে আবার রুপকথা এঁকো বাসি থালাতেই , ভালোবাসারা না হয় অলীক প্রত্যাশাতেই বাঁচুক। ইচ্ছেরা বাসি গোলাপ হলে আবার শুকিয়ে থেকেই যাবে কোনো বইয়ের ভাঁজে, অনুভূতিদের অত আস্ফালন ভালো না জেনো; কেটে গেলে পরে ঘুড়িরাও নীচে নেমে আটকে পড়ে কাঁটাগাছে। গনগনে আঁচে জ্বলে কয়লাও তো পুড়ে পাথর হয় মনটাও তবে হোক না হিমপ্রাচীর, শতাব্দী প্রাচীন প্রিয় হিমালয়ের শরীর ঘেঁষে । আদরের মতো ঘন কুয়াশা নামে যদি কোনো তারা খসে পড়া সন্ধ্যায়, চেয়ে নিতে পারো হারানো সময়-সরিয়ে নিস্তব্ধতার স্তূপ হ্যারিকেনের কাঁচের অন্ধকার মুছে যদি আলোটাকে প্রশ্রয় দেয় আরো একবার শুকনো গোলাপের আঘ্রান ফিরিয়ে নিও...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register