Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে স্বাতী দাস

maro news
ক্যাফে কাব্যে স্বাতী দাস

ইচ্ছে সন্তান

তোমার পরবাসের ওপারে আমার স্বপ্ননদীর নৌকা বাঁধা নড়বড়ে সাঁকো পেড়িয়ে কোনদিনও উঠে এসো আমার উঠোনে নিকিয়ে রেখেছি আলো করা ভালবাসার প্রলেপে সাজিয়ে রেখেছি পিঁড়ি দু মুঠো ডাল ভাত যত্নে খাওয়াবো তাল পাখার বাতাসে আদরের সোহাগ দেবো এইসব আলো..নিকানো উঠোন..সাজানো ঘর.. তোমায় ছুঁয়ে থাকার অজুহাত শুধু। আমি জানি..... ঠিক এক মায়াময় সন্ধ্যেতে তুমি বেড়া ঠেলে পেড়িয়ে আসবে সামান্য দূরত্বটুকু। বন্ধ কপাটের আড়ালে সেদিন আমরা জন্ম দেবো আমাদের ইচ্ছে সন্তান।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register